ধর্ষণে বাধা পেয়ে বন্ধুর স্ত্রীর গায়ে আগুন
কানপুর সংবাদদাতাঃ
বন্ধুর স্ত্রীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তাঁর গায়ে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ
উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কানপুরের দেহাত অঞ্চলের ভোগানিপুর
এলাকার পিপারি গ্রামে। গুরুতর আহত অবস্থায় বছর ৩৫-এর ওই মহিলাকে কানপুর মেডিকাল
কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই মহিলার অবস্থা বেশ আশঙ্কাজনক।
পুলিশ সূত্রে খবর, পিপারি
গ্রামেরই বাসিন্দা রাম অতার ও তার পাশেরই গ্রামের এক বন্ধু দীনেশ একসঙ্গে মদ্যপান
করেছিল। মদ্যপ অবস্থায় রাম বাড়ি না ফিরে অন্য কোথাও চলে যায়। সেই সময় দীনেশ রামের
বাড়িতে আসে। রামের স্ত্রী তখন দুই সন্তানকে নিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। সেই সময়ই
তাঁকে ধর্ষণের চেষ্টা করে দীনেশ। কিন্তু তিনি বাধা দেওয়ায় তাঁর গায়ে কেরোসিন তেল
ঢেলে আগুন জ্বালিয়ে দেয় দীনেশ। কানপুর দেহাত পুলিশের এক আধিকারিক জানিয়েছেন,
প্রতিবেশীরাই সেই সময় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করেন। এই ঘটনায়
থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যদিও ঘটনার পর থেকেই
মূল অভিযুক্ত পলাতক।
No comments:
Post a Comment