মালদহ দিয়ে সারা দেশে ছড়াচ্ছে জাল নোট

নতুন দিল্লি সংবাদদাতাঃ মালদহে এত জাল নোট কোথা থেকে আসছে? তদন্ত নেমে জাতীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের কাছে প্রথম প্রশ্ন ছিল এটাই। সাম্প্রতিক কালে জাল নোট কাণ্ডে যতজন ধরা পড়েছিল, সবারই মালদহ যোগ স্পষ্ট ছিল।তদন্তে উঠে এসেছে, গোটা দেশের জাল নোটকারবারীদের নব্বই শতাংশই মালদহ ইউনিটের সঙ্গে সরাসরি জড়িত। এখান থেকেই দেশের সব প্রান্তে জাল নোট ছড়িয়ে পড়ে।সম্প্রতি এনআইএ-র জালে ধরা পড়েছে জাল নোটের কারবারি সোনাউল (৪৫) নামে এক ব্যক্তি। রাজধানী দিল্লিতে তাঁকে তদন্তের স্বার্থে নিয়ে গিয়ে গিয়েছেন গোয়েন্দারা। তদন্তকারীরা জেনেছেন, মালদহ থেকে ২০১৩-১৪ সালে ১৫০০ কোটি টাকার জাল নোট ভারতের বাজারে ছড়িয়ে দেওয়া হয়েছে। জনি শেখ নামে এক ব্যক্তি গোটা ঘটনার মূল পান্ডা। সে এবং তার গোটা দল মালদহে নোট ছাপার কাজ শুরু করতে চাইছিল। ADVERTISEMENT তবে এই নোট আসত কোথা থেকে? নিচের স্লাইডে দেওয়া হল বিস্তারিত তথ্য।

No comments:
Post a Comment