Friday, 19 June 2015


 


ভারতের কাগজকুড়ুনিদের পুরস্কৃত করবে কেন্দ্রীয় সরকার
 
কলকাতা সংবাদদাতাঃ বিভিন্ন রাজ্যের কাগজ কুড়ুনিদের স্বীকৃতি দিত চলেছে ভারত সরকার। এই বিষয়ে কেন্দ্রীয় সরকার একটি কর্মসূচি গ্রহণ করেছে। আগামি বছর থেকে তা কার্যকর হতে চলেছে। কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী প্রকাশ জাভরেকর জানিয়েছেন, পরিবেশ রক্ষায় কাগজকুড়ুনিদের অবদান অনেক। তাই তাঁদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি পুরস্কৃতও করা হবে।

জাভরেকর বলেন কাগজকুড়ুনিদের কাজ ইনফর্মাল। কিন্তু এর গুরুত্বকে অস্বীকার করার কোনও উপায় নেই। সমাজের চোখে আপাত তুচ্ছ এবং অসংগঠিত এই কাজকে এবার সম্মান জানাতে চায় কেন্দ্রীয় সরকার। সেই লক্ষ্যেই পুরস্কারের ভাবনা চিন্তা।  

তবে শুধু পুরস্কার নয়। কাগজকুড়ুনিদের স্বাস্থ্য এবং জীবনযাত্রার মান কী করে উন্নত করা যায় তাই নিয়েও চলছে আলোচনা। পরিবেশমন্ত্রী জানিয়েছেন এই পরিবেশবান্ধবদের কল্যাণে পদক্ষেপ করবে সরকার।

No comments:

Post a Comment