Thursday, 18 June 2015


ঋতব্রতর হাত ধরে সিলভার স্ক্রিনে পার্থ-দিদির কঙ্কালকান্ড

কলকাতা সংবাদদাতাঃ কলকাতার কঙ্কাল কান্ডের জন্য বিখ্যাত হয়ে যাওয়া কঙ্কালবাড়ির ঘটনা নিয়ে সিনেমা তৈরি হতে চলেছে। নির্মাণ করতে চএছেন ঋতব্রত ভট্টাচার্য।

 যে কোনো রহস্য রোমাঞ্চ সিরিজকে হার মানাবে রবিনসান স্ট্রিটে অবস্থিত দে বাড়ি। এই বাড়িতেই থাকতেন অরিন্দম দে ওর ছেলে পার্থ আর মেয়ে দেবযানী বা বলা যেতে পারে দেবযানীর কঙ্কাল। গত কয়েকদিন ধরে এই ঘটনা নিয়ে তোলপাড় গোটা কলকাতা তথা ভারতবর্ষ। আর তাই দে বাড়ির গল্পকে সেলুলয়েডে ধরে রাখতে চান ঋতব্রত ভট্টাচার্য।

শোনা যাচ্ছে অভিনেত্রী তনুশ্রীকে নাকি দেখা যাবে দেবযানীর চরিত্রে। অরিন্দম দের চরিত্রে দেখা যাবে বিশ্বজিৎ চক্রবর্তীকে। যদিও ওই বাড়ির একমাত্র জীবিত সদস্য পার্থর চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে তা এখনো ঠিক করতে পারেননি ঋতব্রত।

ঋতব্রত জানিয়েছেন উনি একসময় একজন ক্রাইম রিপোর্টার থাকলেও কোনদিন এমন ঘটানার সম্মুখীন হননি। দে পরিবারের সব সদস্যই খুব শিক্ষিত ছিলেন ভালো জায়গায় থাকতেন গল্ফ খেলতেন আবার একই সঙ্গে খুব ধার্মিক ছিলেন। যৌনতা আর আধ্যাত্মিকতাকে এমনভাবে পাশাপাশি বাস করতে নাকি আর কোথাও দেখেন নি উনি। ঋতব্রত এই ঘটনাটার সঙ্গে নাকি ভিক্টোরিয়ান যুগের খুব মিল খুঁজে পেয়েছেন তাই এই ঘটনা রূপোলি পর্দায় তুলে ধরার উদ্যোগ নিচ্ছেন।

ঋতব্রত ইতিমধ্যেই এই ছবির চিত্রনাট্য লেখা শুরু করে দিয়েছেন। ওঁর গল্পে পার্থ হয়ে গেছে শাক্য আর দেবযানীর নাম নিবেদিতা। ওঁর নিযুক্ত করা রিসার্চ টিম নাকি দেখবে যে ছবির গল্প যেন যতটা সম্ভব সত্যি ঘটনার কাছাকাছি থাকে আর অতিরঞ্জিত না করা হয়।

 

No comments:

Post a Comment