মুকুল রায়ের গড়া নতুন মঞ্চের নাম
হতে পারে
'সর্বভারতীয় প্রগতিশীল তৃণমূল
কংগ্রেস'
কলকাতা সংবাদদাতাঃ বেশ কিছুদিন চুপচাপ
থাকার পর ফের সক্রিয় মুকুল রায়। এবার তাঁর লক্ষ্য নতুন মঞ্চ গড়া।
মুকুল-অনুগামীদের সূত্রে খবর, নতুন মঞ্চের নাম হতে পারে 'সর্বভারতীয় প্রগতিশীল
তৃণমূল কংগ্রেস'। শোনা যাচ্ছে এই নামেই রেজিস্ট্রেশন করতে চলেছেন মুকুল রায়।
বিধানসভা নির্বাচনের আগে মঞ্চ গড়ে সাড়া পেলে তারপরই নতুন দল গড়ার ভাবনা।
রাহুল গান্ধীকে চিঠি দিয়ে
কংগ্রেসে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেন মুকুল রায়। কিন্তু সেই বিষয়ে এখনও সাড়া
মেলেনি। বিজেপির সঙ্গে আলোচনা অনেকদূর এগোলেও সারদা-কলঙ্কমুক্ত না হওয়া পর্যন্ত
তাঁকে নিতে নারাজ দলের নেতারা। এই অবস্থায় মঞ্চ গড়ে রাজনীতিতে টিকে থাকার মরিয়া
চেষ্টা চালাচ্ছেন মুকুল রায়। তবে শেষ মুহুর্তে ফের বদলাতে পারে সিদ্ধান্ত। এমনটাই
অভিমত রাজনৈতিক মহলের।
No comments:
Post a Comment