Wednesday, 17 June 2015


বাংলাদেশের গিয়ে ফ্যান শোতে অংশ নিলেন ভাওরতের অভিনেত্রী পরিণীতি চোপড়া  


বুম্বই সংবাদদাতাঃ একটি ফ্যাশন শোতে স্টপার হিসাবে অংশ নিতে বাংলাদেশে গিয়েছেন ভারতের সুপরিচিত নামকরা অভিনেত্রী পরিণীতি চোপড়া। মঙ্গলবার ঢাকায় পৌঁছেছেন বলিউড অভিনেত্রী। এদিন  দুপুরের তিনি একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর রাজধানীর গুলশানের একটি পাঁচতারা হোটেলে ওঠেন ওই কম বয়সী অভিনেত্রী।
এদিন সন্ধ্যায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের পুষ্পগুচ্ছ-২ মিলনায়তনে ঈদ উপলক্ষে দেশের সেরা ডিজাইনারদের পোশাক নিয়ে আয়োজিত একটি ফ্যাশন শোতে শো স্টপার হিসেবে অংশগ্রহণ করেছেন পরিণীতি।
এর আগে বিভিন্ন ফ্যাশন হাউসের পোশাক পরে দেশের শীর্ষ মডেলরা র‌্যাম্পের মঞ্চে ক্যাটওয়াক করবেন। এ ফ্যাশন শোটি আয়োজন করেছে গ্রিন অ্যাপল কমিউনিকেশনস।

No comments:

Post a Comment