কোন
মহিলার মুখ দেখা যাবে মার্কিন ১০ ডলার-নোটে ?
নিউদিল্লি
সংবাদদাতাঃ গত এক শতকের অচলায়তন ভেঙে যুগান্তকারী সিদ্ধান্ত
মার্কিন ট্রেজারির। বিশ্ব অর্থনীতিতে চালকের আসনে থাকা‚ সবুজ মার্কিন ডলার নোটে এ বার থাকবে মহিলা মুখ।
১০ ডলারের নোটে থাকবে সেই প্রমীলা-মুখ। প্রকাশিত হবে ২০২০ সালে। মার্কিন মুলুকে
মহিলাদের ভোটদানের অধিকার লাভের শতবর্ষ পূর্তিতে।
এর আগে মাত্র দুবার প্রমীলা মুখ দেখা গেছে
ডলারে। ১ ডলার নোটে ১৮৮০ এবং ১৮৯০-তে ছিল জর্জ ওয়াশিংটন পত্নী মার্থা ওয়াশিংটনের
ছবি। তার আগে‚ ১৮৬০-তে ১ ডলারের
নোটে দেখা গিয়েছিল একদল আদিবাসী মুখ। তার ভিতরে ছিল আদিবাসী মহিলা পোকাহন্টাসের
ছবিও। বর্তমান ১০ ডলার নোটে আছে মার্কিন ট্রেজারির প্রথম সেক্রেটারি আলেকজান্ডার
হ্যামিল্টনের ছবি। তাঁকে সরিয়ে দেখা যাবে নবাগতাকে।
কিন্তু কোন মহিলার মুখ দেখা যাবে ? মার্কিন
ট্রেজারি এখনও সিদ্ধান্ত নেয়নি। নোটের নক্সা এবং প্রতিনিধিত্বকারী মহিলা‚ দুটি বিষয়েই নেওয়া হবে জনমত। তারপর চূড়ান্ত
সিদ্ধান্ত নেবে ট্রেজারি। দেখা হবে‚
গণতন্ত্রের প্রতীয়মান হয়ে সামনে আসতে পারেন কোন মহীয়সী ? তাঁকেই দেখা যাবে ১০
ডলারের নোটে।
বর্তমানে মার্কিন ১ ডলার নোটে আছে প্রাক্তন প্রেসিডেন্ট
জর্জ ওয়াশিংটনের ছবি। ৫ ডলারে‚ আর
এক প্রাক্তন প্রেসিডেন্ট‚ আব্রাহাম
লিঙ্কন‚ ১০ ডলারে ট্রেজারির প্রথম
সেক্রেটারি হ্যামিল্টন ‚ ২০ ডলারে
প্রাক্তন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জ্যাকসন ‚
৫০ ডলারে প্রাক্তন প্রেসিডেন্ট ইউলিসিস এস গ্রান্ট এবং ১০০ ডলারে আবিষ্কারক এবং রাজনীতিক
বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। এ বার দেখা যাক‚
২০২০-তে এই তালিকায় কে প্রবেশ করেন।
No comments:
Post a Comment