Thursday, 18 June 2015


মামলার সাক্ষ্য দিতে আদালতে হাজির হস্তিনী ও শাবক

আসম সংবাদদাতাঃ বিচারাধীন কর্মসূচির মধ্যেই আদালত কক্ষের বাইরে এলেন বিচারক দেখতে এলেন দুই হাতিকে। আদালতের লনে তখন দাঁড়িয়ে মাদী হাতি এবং তার শাবক। তাদের হাজিরা দিতে হয়েছে মামলার অংশ হয়েই। তাদের দেখতেই এসেছিলেন বিচারক। এই ঘটনা অসমের হাইলাকান্দি এলাকার একটি আদালতের। মামলার সাক্ষ্য দিতে এসে দুই হাতি সারা সকাল কাটাল আদালত চত্বরে।

সমস্যার মূলে আছে মালিকানা। হস্তিনী এবং তার শাবকের মালিক কে? এই নিয়েই মামলা। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা হাইলাকান্দিতে চড়ে বেড়াচ্ছিল হাতিটি। সঙ্গে শাবক। বাংলাদেশ সীমানার কাছে ভারতের মাটিতে তাদের দেখে পুলিশে খবর দেয় স্থানীয় মানুষ।

হাতির খবর পেয়ে আদালতে হাজির স্থানীয় বাসিন্দা। তাঁর দাবি হাতিটি তাঁর। চুরি গিয়েছিল ৮ বছর আগে। অন্যদিকে নিজেকে হাতির মালিক হিসেবে দাবি করেন এক বাংলাদেশিও। তাঁর বক্তব্য হারিয়ে যায় তাঁর মাদী হাতি। তিনি বিএস এফ-এর কাছে জানতে পারেন সীমানা পেরিয়ে সেটি ভারতে ঢুকে পড়েছে। পোষ্যকে ফেরত নিতে ভারতের আদালতে হাজির হয়েছেন।

বিচারক দু পক্ষের বক্তব্য শোনেন। পর্যবেক্ষণ করেন দুই হাতিকে। তারপর তিনি নির্দেশ দেন যতদিন এই মামলার নিষ্পত্তি না হয় ততদিন হাতির দায়িত্ব পাবে স্থানীয় বনবিভাগ। বনকর্তারা জানিয়েছেন যতদিন দরকার হবে তাঁরা হস্তিনী এবং শাবকের দেখভাল করবে।
মামলার পরবর্তী শুনানি পরের সপ্তাহে।

 

 


 





 

No comments:

Post a Comment