বন্ধুর ভাইঝির
সঙ্গে প্রেম, মদ খাইয়ে বন্ধুকেই খুন করল বন্ধু
কলকাতা
সংবাদদাতাঃ ভাইঝির সঙ্গে প্রেমে বাধা হয়ে দাঁড়ানোয়, বন্ধুর হাতেই খুন
হল এক যুবক। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের
পাতুনিতে।
গতকাল মিলন হালদার নামে ওই যুবককে, বাড়ি থেকে ডেকে নিয়ে
যায় অভিযুক্ত সুশীল হালদার। দুই বন্ধু মিলে একসঙ্গে বসে মদ্যপানও করেন। পরে মিলনের
বাড়িতে ফোন করে সুশীল হালদার জানান, দুষ্কৃতীদের হাতে খুন হয়েছেন মিলন। স্থানীয়
বাসিন্দারা ঘটনাস্থলে পৌছলে দেখতে পান, পুকুরের পাশে পড়ে রয়েছে মিলনের দেহ। পাশেই
রক্তাক্ত জামাকাপড়ে দাঁড়িয়ে সুশীল। লোকজন দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।
পরে পুলিস আটক করে সুশীল হালদারকে।
No comments:
Post a Comment