Wednesday, 17 June 2015


কংগ্রস আমলের  এফআইআর শঙ্কর সিংহ বাঘেলার বিরুদ্ধে

নিউ দিল্লি সংবাদদাতাঃ গুজরাতের প্রক্তন মুখ্যমন্ত্রী এবং কংগ্রেস আমলের প্রাক্তন বস্ত্রমন্ত্রী শঙ্কর সিংহ বাঘেলার বিরুদ্ধে স্বজন পোষণ এবং দুর্নীতির অভিযোগ উঠেচ্ছে। অভিযোগের প্রমান মেলায় তাঁর বিরুদ্ধে এবং কয়েকজন অফিসারের বিরুদ্ধে বুধবার এফআইআর দায়ের করল সিবিয়াই। মুম্বইয়ের পারেলে ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশনের (এনটিসি) বহু মূল্যের জমি বেসরকারি সংস্থাকে বেচে দেওয়ার অভিযোগে এফআইআর দায়ের করল সিবিআই। ‘জলের দরে’ জমিটি বেচে দেওয়ার অভিযোগে তাঁর পাশাপাশি এফআইআর রুজু করা হয়েছে আরও ৬ জনের বিরুদ্ধে, যাঁদের মধ্যে আছেন এনটিসি-র তত্কালীন চেয়ারম্যান কাম ম্যানেজিং ডিরেক্টর রামচন্দ্রন পিল্লাইও। সিবিআই সূত্রে বলা হচ্ছে,  সরকারি তহবিলের ৭০৯ কোটি টাকা লোকসান  হয়েছিল আইন ভেঙে সস্তায় এনটিসি-র জমিটি বেসরকারি কোম্পানির হাতে তুলে দেওয়ায়। গত এক বছর ধরে প্রাথমিক তদন্তের পর এ ব্যাপারে এফআইআর দায়ের করা হল বলে সূত্রের খবর।  এফআইআর রুজু করেই দেশের চার শহর- নয়াদিল্লি, গাঁধীনগর, মুম্বই ও কলকাতায় ৯টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। তল্লাশি হয় বাঘেলার বাসভবনেও। তবে তল্লাশিতে  কী পাওয়া গিয়েছে, তা জানানো হয়নি। গুজরাত বিধানসভার বিরোধী নেতা বাঘেলা রাজ্য কংগ্রেসের প্রথম সারির নেতা। তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও।

No comments:

Post a Comment