সারদার
থেকে নেওয়া টাকা ফেরত দিলেন মিঠুন চক্রবর্তী।
কলকাতা সংবাদাতাঃ কলকাতায়
সারদা লগ্নি সংস্থায় টাকা কেলেঙ্কারির ঘটনায় নাম জটিয়েছিল চলচ্চিত্র অভিনেতা মিঠুন
চক্রবর্তীর। তিনি ছিলেন ওই সংস্থার গ্রান্ড অ্যাম্বাসাডার। বিজ্ঞাপনের
মাধ্যমেপ্রচার করে দেওয়র জন্য তিনি সারদা সংস্থার কাছ থেকে নেওয়া টাকা ফেরত দিলেন
মিঠুন চক্রবর্তী। তাঁর আইনজীবীর দাবি, আজ ইডি অফিসে গিয়ে তিনি ১ কোটি ১৯ লক্ষ ৮৮
হাজার ৫৬০ টাকার ব্যাঙ্ক ড্রাফট জমা দেন।
জন্মদিনে কি সারদা-কেলেঙ্কারি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা
মিঠুন চক্রবর্তীর? অভিনেতা তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ মিঠুনের আইনজীবীর দাবি, মঙ্গলবার সকালে ইডির অফিসে গিয়ে ১ কোটি ১৯ লক্ষ ৮৮ হাজার ৫৬০ টাকার
ব্যাঙ্ক ড্রাফট জমা দেন তিনি। সারদার থেকে কত টাকা নিয়েছিলেন মিঠুন? তাঁর আইনজীবীর দাবি, সারদার একটি চ্যানেলে
অনুষ্ঠানের জন্য মিঠুনের সঙ্গে ২ কোটি টাকার চুক্তি হয়েছিল। কিন্তু, সারদার তরফে তাঁকে ১ কোটি ৭৬ লক্ষ টাকা দেওয়া হয়। এই আয়ের উপর কর দেন
মিঠুন। সেই অংশটা বাদ দিয়ে বাকি টাকা তিনি ফেরত দিলেন বলে দাবি মিঠুনের আইনজীবীর।
সারদাকাণ্ডে এর আগে দু’বার মিঠুন চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করে ইডি। তখনই মিঠুন
টাকা ফেরত দিতে চান। সেই মতো তিনি ইডির কাছে লিখিত ভাবে আবেদনও জানান বলে দাবি
তাঁর আইনজীবীর। সেই আর্জি মেনে নেয় ইডি। তারপর এ দিন সারদার থেকে নেওয়া টাকা ফেরত
মিঠুনের।
No comments:
Post a Comment