খণ্ডঘোষে গোষ্ঠী সংঘর্ষে পিটিয়ে, গুলি করে
খুন তিন তৃণমূল কর্মী
বর্ধমান সংবাদদাতাঃ বর্ধমানের খণ্ডঘোষের ওয়াড়ি গ্রামে তৃণমূলের গোষ্ঠী
সংঘর্ষের জেরে তিন তৃণমূলকর্মীকে পিটিয়ে গুলি করে মারার অভিযোগ। স্থানীয়
সূত্রে খবর, গতকাল রাতে ওয়াড়ি গ্রামে তৃণমূল ব্লক সভাপতি অলক মাজির গোষ্ঠীর সঙ্গে
তৃণমূল নেতা মোয়াজ্জেমের গোষ্ঠীর সংঘর্ষ বাধে। অভিযোগ, ঘটনার
জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে মারা হয় শেখ শওকত, শেখ
জামালউদ্দিন এবং লায়েক আরনাল নামে তিন তৃণমূলকর্মীকে। মৃতেরা ব্লক সভাপতি অলক
মাজির গোষ্ঠীর লোক বলে স্থানীয় সূত্রে খবর।
অপরদিকে দুর্গাপুরের কাঁকসায় বাঁশকোপা শিল্প তালুকে
তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ। আহত দু'পক্ষের দু'জন। গতকাল কাঁকসার বাঁশকোপা শিল্প তালুকে
ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সভাকে ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
অ্যাসোসিয়েশনের বর্তমান সভাপতি, তৃণমূলের পঞ্চায়েত সমিতির
সদস্য পল্লব বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর বিরুদ্ধে ক্ষমতা কুক্ষিগত করে রাখার অভিযোগ
তোলে তৃণমূল জেলা পরিষদের সদস্য দেবদাস বক্সীর গোষ্ঠী। ট্রাক ওনার্স
অ্যাসোসিয়েশনের কমিটিতে ভোটাভুটির দাবি জানায় তারা। দাবি, পাল্টা
দাবিকে কেন্দ্র করে বচসা গড়ায় হাতাহাতিতে। সংঘর্ষে জড়িয়ে পড়ে আহত হন দু'জন। দু'পক্ষই পরস্পরের বিরুদ্ধে কাঁকসা থানায় অভিযোগ
দায়ের করেছে।
No comments:
Post a Comment