দিল্লির
উপমুখ্যমন্ত্রীর ডিগ্রিও জাল!, আরও সমস্যায় আম আদমি পার্টি
নিউদিল্লি
সংবাদদাতাঃ এবার একেবারে আম আদমি সরকারের মাথায় টান পড়ল। জাল ডিগ্রি
কাণ্ডে এবার অভিযোগ উঠল দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়ার বিরুদ্ধে।মনীশের
সাংবাদিকতার ডিগ্রিটিও তদন্ত করে হোক, এমনই দাবি তুলেছেন
হিন্দুস্তান টাইমসের রেসিডেন্ট এডিটর এ জে ফিলিপ।
মনীশ সিসোডিয়া দিল্লির ভারতীয় বিদ্যা ভবন থেকে সাংবাদিকতায় স্লাতকোত্তর
করেছেন। ফিলিপের অভিযোগ, সেই শংসাপত্রটিও খতিয়ে দেখা হোক। তাঁর অভিযোগ, মনীশের
ডিগ্রিতে যে সময়ে পাশ করার কথা লেখা রয়েছে, সেইসময় তিনি
ওখানে শিক্ষকতা করতেন। তবে তিনি মনে করতে পারছেন না মনীশ ওখানে কখনও পড়েছেন
বলে।যদি সত্যিই মনীশ সিসোডিয়ার বিরুদ্ধে তদন্ত হয় তাহলে দিল্লির আম আদমি পার্টি
তথা অরবিন্দ কেজরিওয়াল আরও সমস্য়ায় পড়বেন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।প্রসঙ্গত,
কয়েকদিন আগেই দিল্লির আইনমন্ত্রী পদে থাকা জীতেন্দ্র সিং তোমরকে জাল
শংসাপত্র কাণ্ডে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়াও দিল্লির আর এক বিধায়ক সুরিন্দর
সিংয়ের ডিগ্রি নিয়েও প্রশ্ন উঠেছে।
No comments:
Post a Comment