ভারতে জরুরী অবস্থার আশঙ্কা লালকৃষ্ণ আডবানির
নিউদিল্লি সংবাদদাতাঃ প্রাক্তন প্রধানমন্ত্রী
ইন্দিরা গান্ধীর আমলে জরুরি অবস্থার সময় জেলে গিয়েছিলেন তিনি। বিজেপির সেই প্রবীণ
নেতা লালকৃষ্ণ আদবানি ফের জরুরি অবস্থার অশনি সঙ্কেত দেখতে পাচ্ছেন। ললিত মোদির
ভিসা বিতর্কে এমনিতেই চাপে রয়েছে নরেন্দ্র মোদির বিজেপি সরকার। এরইমধ্যে ওই আশঙ্কা
প্রকাশ করে মোদির অস্বস্তি আরও বাড়ালেন আদবানি। জরুরি অবস্থার ৪০ বর্ষ পূর্ত্তিতে
আদবানি বলেছেন, গণতন্ত্র বিরোধী শক্তিগুলি বেশ ভালোমতো শক্তিসঞ্চয় করেছে।তিনি
বলেছেন, ফের জরুরি অবস্থার মতো পরিস্থিতির তৈরি হতে পারে।
এক সংবাদপত্রকে তিনি জানিয়েছেন, বর্তমান প্রেক্ষাপটে সাংবিধানিক ও আইনি রক্ষাকবচ সত্ত্বেও গনতন্ত্র বিরোধী শক্তিগুলি যথেষ্ট শক্তিশালী। মোদি সরকারের অস্বস্তি বাড়িয়ে প্রাক্তন উপ প্রধানমন্ত্রী বলেছেন, দেশে গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতার অভাব দেখা যাচ্ছে।

একইসঙ্গে তার বক্তব্য, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে বিচক্ষণতা
নেই, এমন কথা তিনি বলছেন না। কিন্তু কিছু
দুর্বলতা রয়েছে। গনতন্ত্রের প্রতি দায়বদ্ধতার অভাব রয়েছে। তাই জরুরি অবস্থার মতো
পরিস্থিতি ফিরে আসবে না, এমন কথা তিনি জোর দিয়ে বলতে পারছেন না। জরুরি অবস্থার মতো
পরিস্থিতি রোখার ক্ষেত্রে প্রয়োজনীয় রক্ষাকবচ নেই বলেও আদবানি মন্তব্য করেছেন।

No comments:
Post a Comment