৫ কোটি
ডলারের নুডুলস ধ্বংস করবে নেসলে
কলকাতা সংবাদদাতাঃ
সুইজারল্যান্ডভিত্তিক আর্ন্তজাতিক খাদ্য ও
পানীয় প্রস্তুতকারক কোম্পানি নেসলে পাঁচ কোটি ডলার মূল্যের ম্যাগি নুডলস ধ্বংস করে
ফেলবে। ভারতে ম্যাগি নুডলসে ক্ষতিকর উপাদান পাওয়ার পর দেশটির বিভিন্ন রাজ্যে জনপ্রিয়
এই পণ্যটির বিক্রি নিষিদ্ধ করার পর নেসলে এই ঘোষণা দিল। ভারতের নুডলসের বাজারের ৮০
ভাগই ম্যাগির দখলে ছিল। এক বিবৃতিতে নেসলে জানিয়েছে, পাঁচ কোটি ডলারের মধ্যে বাজার
থেকে উঠিয়ে নেয়া ও কোম্পানিতে মজুদ থাকা নুডুলস রয়েছে। তবে বিভিন্ন স্থান থেকে সংগ্রহ
করে আনা, পরিবহন খরচ, ধ্বংস করার খরচ এর অর্ন্তভুক্ত নয়। চূড়ান্ত খরচ পরবর্তীতে জানিয়ে
দেয়া হবে বলে জানিয়েছে কোম্পানিটি। চলতি মাসের শুরুতে ভারতে ম্যাগি নুডুলসে ক্ষতিকর
সীসা পাওয়ার অভিযোগে ওঠে। পরবর্তীতে ভারতের বিভিন্ন রাজ্যে ম্যাগি বিক্রি নিষিদ্ধ ঘোষণা
করে দেশটির সরকার। বিতর্কের মুখে বাজার থেকে সমস্ত নুডুলস উঠিয়ে নেয়ার সিদ্ধান্ত নিলেও
সরকারের আদেশের বিরুদ্ধে আদালতে মামলা করেছে কোম্পানিটি।

No comments:
Post a Comment