আত্মহত্যার হাত থেকে বাঁচিয়ে এনে ২০ দিন ধরে মহিলাকে ধর্ষণ
ফরিদাবাদ
সংবাদদাতাঃ পরিবারের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করতে যাওয়ার হাত থেকে
বাঁচিয়ে বাড়িতে নিয়ে গিয়ে এক বিবাহিত মহিলাকে আটকে রেখে টানা কুটি দিন ধরে ধর্ষণ
করার অভিযোগ উঠেছে পরিচিত এক যুবকের বিরুদ্ধে।
ঘটনাটি ভারতের পঞ্জাবের
হরিয়ানার। জানা গিয়েছে, ২৫ বছরের এক বিবাহিত যুবতী মায়ের সঙ্গে অশান্তি করে নিজেকে শেষ করতে চেয়ে
আত্মহত্যার পথ বেছে নেন। ওই মহিলার বক্তব্য অনুযায়ী তিনি গত ১৭ মার্চ বাড়ি থেকে
বেরিয়ে যান। পথেই দেখা হয় ওই পরিচিত দুর্বৃত্তের সঙ্গে। ঘটনার কথা শুনে সে তাঁকে মরণের
হাত থেকে বাঁচায়। দিয়ে নিজেকে সন্দীপ নামে পরিচয় দিয়ে লোকটি এরপর তাঁকে নিজের
বাড়িতে নিয়ে গিয়ে সেই রাতেই ধর্ষণ করে। অভিযোগ, সেদিনের
ঘটনার তিনদিন পর অভিযুক্ত সন্দীপ নামের লোকটি যুবতীকে গাজিয়াবাদে নিয়ে যায়। সেখানে
একটি সাদা কাগজে সই করতে বলে ও তাঁকে জোর করে বিয়ে করতে চায়।যখন সে জানতে পারে
যুবতী বিবাহিত তখন তাঁকে জোর করে আটকে রেখে লাগাতার ২০ দিন ধর্ষণ করা হয়।যুবতীর
অভিযোগ পেয়ে পলাতক সন্দীপের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪৪, ৩৫৪,
৩৭৬ (২) ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্ত এখনও অধরা।
No comments:
Post a Comment