Saturday, 20 June 2015


রাবণরাজের ভাই কুম্ভকর্ণ বছরের ৬ মাস ধরে ঘুমোতেন কেন ?

বিশেষ সংবাদদাতাঃ শুধু ঘুমের জন্যই চিনে এলাম তাঁকে। কিন্তু খুঁটিয়ে মহাকাব্য পড়লে জানা যায় এক আশ্চর্য তথ্য। রাবণের ভাই কুম্ভকর্ণ এত ধার্মিক বুদ্ধিমান এবং সাহসী ছিলেন তাঁকে ঈর্ষা করতেন স্বয়ং দেবরাজ ইন্দ্র।
ভাই রাবণ এবং বিভীষণের সঙ্গে প্রজাপতি ব্রহ্মার তপস্যা করতে বসেন কুম্ভকর্ণ। তপস্যায় তুষ্ট হয়ে আবির্ভূত হন ব্রহ্মা। বলেন বর চাইতে। এখানেই কলকাঠি নাড়েন ইন্দ্র। দেবী সরস্বতীকে বলেন কুম্ভকর্ণের জিভ বেঁধে রাখতে। দেবরাজের অনুরোধ ফেলতে পারেননি সরস্বতী।
ব্রহ্মার কাছে বর প্রার্থনার সময় জড়িয়ে গেল কুম্ভকর্ণের জ। তিনি চেয়েছিলেন ‘ইন্দ্রাসন’ কামনা করবেন। কিন্তু সেটা উচ্চারণ করতে পারলেন না। আড়ষ্ট ভাবে তিনি চেয়ে বসলেন ‘নিদ্রাসন’। জিভ বাঁধা থাকায় ইন্দ্রাসন হয়ে গেল নিদ্রাসন। ব্যস! ইন্দ্রের উদ্দেশ্যপূরণ।

No comments:

Post a Comment