বদায়ুঁর ছায়া
এবার বাঁকুড়ায়,
খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ কিশোরীকে
কলকাতা
সংবাদদাতাঃ বদায়ুঁর ছায়া এবার বাঁকুড়ায়। খুন করে গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল
এক কিশোরীকে। গরু জমির ফসল খেয়ে নেওয়ার জেরেই মর্মান্তিক এই ঘটনা। কাঠগড়ায় জমির
মালিক।
উত্তরপ্রদেশের
বদায়ুঁর পর এবার পশ্চিমবঙ্গের ভিখুরডিহি। ধর্ষণ করে নৃশংসভাবে খুন করার পর দুই
কিশোরীর ঝুলন্ত দেহ উদ্ধার হয় বদায়ুঁতে। ভিখুড়ডিহির নীলুফা খাতুনের কাহিনি আরও
করুণ। বুধবার সকালে সে মাঠে গরু চড়াতে বের হয়। নীলুফার গরু অন্যের জমিতে নেমে ফসল
খেয়ে নেয় বলে অভিযোগ। তারই জেরে জমির মালিক ওই কিশোরীকে মারধর করেন বলে অভিযোগ।
মাঠে নীলুফার
ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ওই কিশোরীর দেহ আটকে
রেখে বিকেল থেকে রাত পর্যন্ত চলে বিক্ষোভ। অভিযুক্ত জমির মালিক ততক্ষণে বেপাত্তা।
পুলিসের হস্তক্ষেপে শেষপর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পঞ্চয়েত প্রতিনিধিও সরব
হন।
নীলুফার গলার
কাছে আঘাতের চিহ্ন মিলেছে। অভিযুক্ত জমিমালিক মহাদেব গড়াইকে বেধড়ক মারধরের পর গ্রামবাসীদের একাংশ গোপন ডেরায় আটকে
রেখেছে বলে পরে জানতে পারে পুলিস। রাতেই তাঁকে উদ্ধার করে মেডিক্যাল কলেজে ভর্তি করে বাঁকুড়া সদর
থানার পুলিস। পরিবারের অভিযোগ, ঘটনাটিকে আত্মহত্যা বলে চালানোর জন্যই জমির মালিক
দেহটি গাছে ঝুলিয়ে দেয়। তদন্ত শুরু করেছে পুলিস।
No comments:
Post a Comment