আদিবাসী মহিলাকে গণধর্ষণ, গ্রেফতার ৪
২০১৪ বীরভূমের লাভপুরের সুবলপুরে আদিবাসী মহিলাকে গণধর্ষণের পর ফের গণধর্ষণের অভিযোগ। এবার লাভপুরেরই তাঁতিনপাড়া। বিয়েবাড়ি থেকে আদিবাসী মহিলাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ উঠল। বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি নির্যাতিতা।
শনিবার লাভপুর থানায় নেপাল মূর্মু, সোম মাদ্দি, দাবাই সোরেন, মুসুরি সোরেন, নিতাই মুর্মু, সোম মুর্মু সহ আরও একজনের নামে লিখিত অভিযোগ দায়ের করে নির্যাতিতার পরিবার। সেই অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করেছে পুলিস।
অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের শালবনির শালড্যাংরায় কিশোরীকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন দুই যুবক। শুক্রবার সন্ধেয় ছয় যুবক ওই কিশোরীকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবার চার অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিস। এখনও অধরা দুই।
No comments:
Post a Comment