দেশ জুড়ে সন্তানের নাম
‘পিকু’ রাখার হিড়িক
কলকাতা
সংবাদদাতাঃ দীপিকাকে ‘পিকু‘-র
চরিত্রে দেখার পর অনেক বাবা মা নাকি নিজেদের সন্তানের নাম পিকু রাখছেন। এই নাম
বাঙালিদের মধ্যে প্রচলিত থাকলেও‚
অবাঙালিদের মধ্যে খুব একটা প্রচলিত নাম নয়। কিন্তু শোনা যাচ্ছে দীপিকাকে পিকুর
চরিত্রে দেখার পর‚ বাঙালি হোক
বা অবাঙালি‚ বাবা
মায়েদের মধ্যে এই নাম রাখার প্রবণতা অনেকটা বেড়ে গেছ। আর এই খবরটা শোনার পর দীপিকা
বেশ অবাক।
দীপিকাকে
প্রথম এই খবরটা দেন ছবির পরিচালক সুজিত সরকার দেন। কিন্তু দীপিকা তা মোটেই বিশ্বাস
করেননি। কারণ উনি জানিয়েছেন যে কোন বাবা মায়ের জন্য সন্তানের নামকরণ একটা কঠিন
কাজ। কারণ ‘নাম‘
সারা জীবন থাকে। কিন্তু কিছুদিন আগে ওঁর এমন বেশ কিছু বাবা মায়ের সঙ্গে আলাপ হয়েছে
যারা তাদের বাচ্চার নাম পিকু রেখেছে। এই ঘটনায় দীপিকা খুবই আপ্লুত। উনি জানিয়েছেন
ওঁর চরিত্র যে এইভাবে দর্শকদের মন জিতে নেবে‚
তা উনি কোনোদিন ভাবেননি।
বহু
ছবিই বক্স অফিসে সফল হয়‚ দীপিকারই
বেশ কয়েকটা ছবি ১০০ কোটি ক্লাবের অন্তর্ভুক্ত। কিন্তু এই ধরনের সফলতা ওঁর জন্য বা ‘পিকু‘
টিমের জন্য একেবারে নতুন আর অন্যরকম।
No comments:
Post a Comment