Saturday, 20 June 2015


'ম্যাগি' জ্বালানি হিসাবে ব্যবহার হচ্ছে সিমেন্ট কারখানায়
বেঙ্গালুরু সংবাদদাতাঃ নানা বিতর্ক তৈরি করে গত ৫ জুন দেশ জুড়ে নিষিদ্ধ হয়েছে ম্যাগি উৎপাদন ও বিক্রি। তারপরেও অবশ্য বিতর্ক থামেনি। কাজ হারিয়ে নানা জায়গায় আত্মহত্যা করেছেন নেসলের কর্মীরা।সারা দেশে অবিক্রিত হাজার হাজার টন ম্যাগি বাজার থেকে তুলে নিয়ে কোথাও তা পুড়িয়ে দেওয়া হয়েছে
, কোথাও আবার তাকে অন্যভাবে কাজে লাগানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
তবে জনপ্রিয় একটি সিমেন্ট ব্র্যান্ড কর্ণাটকের কালাবার্গি জেলায় তাদের একটি ফ্যাক্টরিতে ম্যাগিতে অন্যভাবে কাজে লাগাচ্ছে। সেখানে জ্বালানি হিসাবে ম্যাগিকে কাজে লাগানো হচ্ছে।সিমেন্ট কারখানার এক আধিকারিক জানান, ম্যাগির প্যাকেটগুলিকে গুড়িয়ে তা অন্য বর্জ্যের সঙ্গে মিশিয়ে তা জ্বালানি হিসাবে কারখানায় ব্যবহার করা হচ্ছে। নিচের ভিডিওতে দেখে নিন কীভাবে সিমেন্ট কারখানায় অন্য বর্জ্যের সঙ্গে মিশিয়ে ম্যাগিকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হচ্ছে।

No comments:

Post a Comment