Thursday, 18 June 2015

জাল ডিগ্রি বিতর্কে বিজেপির অস্বস্তি বাড়ালেন
খোদ ভারতের প্রধানমন্ত্রীর ভাই

নিউদিল্লি সংবাদদাতাঃ একেই ললিত মোদী বিতর্কে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ও রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার যোগাযোগ নিয়ে অস্বস্তিতে রয়েছে কেন্দ্রের সরকার। তার উপরে আরও কিছুটা বিতর্ক উসকে দিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী।সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে
'অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলারস ফেডারেশন'-এর সহ সভাপতি প্রহ্লাদ মোদী এদিন বলেছেন, যেভাবে দিল্লির প্রাক্তন মন্ত্রী জীতেন্দ্র তোমরের শংসাপত্র খতিয়ে দেখা হয়েছিল, ঠিক সেভাবেই কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানির শংসাপত্রও খতিয়ে দেখা হোক।

No comments:

Post a Comment