Wednesday, 17 June 2015


 

 

 

পুলিশকে হুমকি দিয়ে রানিগঞ্জে গ্রেফতার তৃণমূল ছাত্র নেতা  


কলকাতা সংবাদদাতাঃ পুলিশকে বোমা মারার হুমকি দেওয়ার ঘটনায় অবশেষে গ্রেফতার করা হয়েছে আসানসোলের রানিগঞ্জের তৃণমূল ছাত্র পরিষদ নেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। ১৬ তারিখ, মঙ্গলবার গভীর রাতে রানিগঞ্জের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে একটি জামিন অযোগ্যসহ পাঁচটি ধারায় মামলা রুজু হয়েছে। আজ, বুধবার তাঁকে আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাঁকে ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন। অনলাইনে ছাত্র ভর্তির ঘটনা ঘিরে গতকাল দুপুরে রানিগঞ্জ টিডিবি কলেজে বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা। অনলাইনে ভর্তির নামে ছাত্রদের হেনস্থা করা হচ্ছে এই অভিযোগে সৌমিত্রের নেতৃত্বে   অধ্যক্ষকে ঘেরাও করে দলের কর্মী সমর্থকরা। রানিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তাদের গাড়ি আটকে রাখে তৃণমূল ছাত্র পরিষদ। আর তারপরই প্রকাশ্যে পুলিশকে হুমকি দেন তৃণমূল ছাত্র পরিষদের রানিগঞ্জ ব্লক সভাপতি সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার কথা জানাজানি হওয়ায় দল তাঁর পাশ থেকে সরে দাঁড়ায়। বরখাস্ত করে করা হয়। এদিকে সৌমিত্রকে গ্রেফতারের প্রতিবাদে দলের স্থানীয় সমর্থকরা এদিন কলেজে বিক্ষোভ দেখায়।  

No comments:

Post a Comment