পাখির বিয়ে
কলকাতা সংবাদদাতাঃ কলকাতার স্টার জলসা চ্যানেলের ‘বোঝে না সে
বোঝেনা’ সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা। তবে এই সিরিয়ালের পাখি চরিত্রে
অভিনয়ে কারণে সকলের কাছে তিনি পাখি নামেই পরিচিত। এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন
তিনি। খবরটি শুনে অনেক পাঠকের মনেই প্রশ্ন জাগতে পারে ওই সিরিয়ালে তার বিপরীতে
অরণ্য সিংহ রায় চরিত্রে রূপদানকারী অভিনেতার সঙ্গেই কি গাঁটছটা বাঁধতে যাচ্ছেন
পাখি? না, তবে তার হবু বরও সকলের পরিচিত টিভি অভিনেতা সৌরভ।‘সবিনয় নিবেদন’
মেগাসিরিয়াল দিয়ে টিভি পর্দায় মধুমিতার যাত্রা শুরু। এখানেই সহশিল্পী হিসেবে ছিলেন
সৌরভ। তাদের পরিচয়, প্রেম সবকিছুই সবিনয় নিবেদন থেকেই।
মধুমিতার উদ্ধৃতি দিয়ে কলকাতার একটি অনলাইন সংবাদমাধ্যমের
খবরে বলা হয়েছে,আগস্টে রেজিস্ট্রি করবেন বলে ঠিক করেছেন তারা। দু’জনের বাড়ি থেকেই
ছোট করে বিয়ের অনুষ্ঠান হবে। খুব বেশি লোকাচার বা বিয়ের নিয়ম মানা হবে না। এর কিছু
মাস পরে জয়েন্ট রিসেপশন হবে। সেদিনই সবাইকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
No comments:
Post a Comment