Wednesday, 17 June 2015


বিমানসেবিকার সঙ্গে 'দুর্ব্যবহার' সাংসদ পাপ্পু যাদবের

নয়াদিল্লি সংবাদদাতাঃ পটনা থেকে দিল্লির যাওয়ার পথে জেট এয়ারওয়েজের এক বিমানসেবিকার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠল আরজেডি-র বহিষ্কৃত সাংসদ পাপ্পু যাদবের বিরুদ্ধে। সূত্রের খবর,  গণ্ডগোলের সূত্রপাত উচ্ছিষ্ট খাবার রাখা নিয়ে। মঙ্গলবার জেট এয়ারওয়েজের বিমানে পটনা থেকে দিল্লি যাচ্ছিলেন পাপ্পু যাদব। মধ্যাহ্নভোজনের পর কিছু উচ্ছিষ্ট নিজের আসনের পায়ের কাছে রাখা একটি ব্যাগের পাশে ফেলে দেন নেতা। বিমানসেবিকা প্রতিবাদ করায় হুমকি দেন পাপ্পু! পাপ্পু অবশ্য বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছেন।  তাঁর দাবি, এমন কিছুই ঘটেনি।

জেট এয়ারওয়েজ সূত্রে বিষয়টি অত্যন্ত সংযতভাবে জানানো হয়েছে। ৯ ডব্লু-৭২৮ উড়ানে এ ধরনের ঘটনার কথা স্বীকার করলেও যাত্রীর পরিচয় জানানো হয়নি সংস্থার বিবৃতিতে।  এতে বলা হয়েছে, বিমানে এক রগচটা যাত্রী থাকায় দিল্লিতে অবতরণের আগে ক্যাপ্টেন এটিসির কছে নিরাপত্তা সহায়তা চান। এ ব্যাপারে কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানিয়েছে সিআইএসএফ।

No comments:

Post a Comment