Wednesday, 17 June 2015


ভারতের বিদেশ মন্ত্রী সুষমার পর
এবার ললিতকাণ্ডে নাম জড়াল রাজস্তানের মুখ্য মন্ত্রী বসুন্ধরার
 
নিউদিল্লি সংবাদদাতাঃ কালো টাকার কারবারী হিসাবে অভিযুক্ত লোলত মোদিকে সাহায্য করার ঘটনায় ইতিমধ্যে  নাম জড়িয়েছে ভারতের বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের। বিষয়টি নিয়ে  কেন্দ্রীয় সরকার রীতিমতো অস্বস্তিতে পড়েছে। সমস্যা মিটতে না মিটতে ওই ঘটনায় নতুন করে নাম জড়ালো রাজস্থানের মুখ্য মন্ত্রী বসুন্ধরা রাজের নাম। অভিযোগ উঠেছে, ললিত মোদীর ভিসা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে শুধু সুষমা স্বরাজ-ই নয়, তাঁকে সাহায্য করেছিলেন আরেক বিজেপি নেত্রী তথা রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে। সম্প্রতি একটি নথি প্রকাশ্যে এসেছে, যেখানে বলা হয়েছে, মোদীর এই ভিসার বিষয়ে তদ্বির করেছিলেন রাজে। তবে, তিনি চাননি এই কথাটি প্রকাশ্যে আসুক।

বসুন্ধরা অবশ্য এই বিতর্ক থেকে নিজেকে আড়াল করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, কোন নথি কী বলছে, তাতে তাঁর কোনও মাথাব্যথা নেই। রাজস্থান বিজেপির মুখপাত্র কৈলাশনাথ ভট্ট অবশ্য নথির সত্যাসত্য নিয়ে প্রশ্ন তোলেন। তিনি জানান, নথিতে রাজের কোনও স্বাক্ষর নেই। উপরন্তু, ললিতের সঙ্গে গত রাচ-পাঁচ বছর ধরে রাজের কোনও যোগাযোগ নেই। তাঁর মতে, এটা স্রেফ মুখ্যমন্ত্রীর ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার অপচেষ্টা মাত্র।

এর আগে, এদিন সুষমার হয়ে জোর সওয়াল করেন অরুণ জেটলি। স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে পাশে নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী সাফ জানিয়ে দেন, সুষমার বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর এবং দলের সভাপতির (অমিত শাহ) বক্তব্য থেকেই পরিষ্কার, তিনি যা করেছেন, তা সৎ উদ্দেশ্য নিয়ে। সরকার ও দল পুরোপুরি তার পাশেই রয়েছে। এর আগে, রাজনাথের বাসভবনে প্রায় এক-ঘণ্টা ধরে বৈঠক করেন রাজনাথ, জেটলি ও সুষমা।

 

No comments:

Post a Comment