কেজরিওয়াল সহ ২১ নেতার বিরুদ্ধে চার্জশিট দেবে
দিল্লি পুলিশ

নিউদিল্লি সংবাদদাতাঃ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজ্রিওয়ালের নামে মামলার চার্জশিট দিতে চলেছে দিল্লি পুলিশ। নাম রয়েছে উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোডিয়ামের নামও। ক্ষমতায় আসার পর থেকেই একের পর এক সমস্যায় পড়ছে আম আদমি পার্টি। বিতর্কের মধ্যে দিয়ে চলেছে দল। সমস্যা ক্রমশ জটিল হয়ে উঠছে।
দিল্লি পুলিশ এবার ২১ জন আপ
বিধায়কের বিরুদ্ধে ২৫ টি ফৌজদারি মামলায় চার্জশিট দিতে চলেছে। এর মধ্যে দিল্লির
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সহ উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোডিয়ার নাম রয়েছে।
গত
দুই বছর ধরে অভিযোগগুলি জমে ছিল। এর মধ্যে সরকারি কাজে নাক গলানোর অভিযোগ সহ
আমলাদের বিরুদ্ধে খারাপ ব্যবহারের মতো নতুন নতুন মামলা যোগ হয়েছে।সাম্প্রতিক সময়ে
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে নানা ইস্যুতে বারবার বিরোধ বেঁধেছে কেজরিওয়াল সরকারের।
অন্যদিকে জাল ডিগ্রি কাণ্ডে গ্রেফতার হয়েছেন প্রাক্তন আইনমন্ত্রী জীতেন্দ্র তোমর।
এছাড়াও আর এক নেতা সোমনাথ ভারতীয় বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ এনেছেন তাঁর
স্ত্রী।
No comments:
Post a Comment