ডাকাতিতে বাধা, কুপিয়ে খুন পুলিশকর্মীকে

কলকাতা সংবাদদাতাঃ নিজের বাড়িতে ডাকাতিতে
বাধা দিতে গিয়ে খুন পুলিশকর্মী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি পুলিশকর্মীর
স্ত্রী। আজ ভোররাতে
কৃষ্ণনগরের কোতয়ালির পালপাড়ায় রমাপ্রসাদ চন্দ নামে ওই কনস্টেবলের বাড়িতে চড়াও
হয় ৭-৮ জনের ডাকাতদল। অভিযোগ, দুষ্কৃতীরা লুঠপাট শুরু করলে বাধা দেন ওই পুলিশকর্মী। এরপরই সস্ত্রীক
পুলিশকর্মীকে দুষ্কৃতীরা ধারাল অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ। পরে শক্তিনগর জেলা
হাসপাতালে নিয়ে গেলে পুলিশকর্মীকে মৃত ঘোষণা করা হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে
ভর্তি করা হয় পুলিশকর্মীর স্ত্রীকে।
এর আগে নদিয়ার রানাঘাটের মিশনারি স্কুলে ডাকাতি করতে এসে
বৃদ্ধ সন্ন্যাসিনীকে গণধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার জেরে রাজ্য ছাড়েন ওই
সন্ন্যাসিনী। তার কয়েকমাসের মধ্যে এবার নিজের বাড়িতে ডাকাতি রুখতে গিয়ে
পুলিশকর্মীর মৃত্যু হয়। নদিয়া জুড়ে দুষ্কৃতীরাজের বাড়বাড়ন্তে প্রশ্নের মুখে
নিরাপত্তা।
No comments:
Post a Comment