এখনও লাঞ্ছনার শিকার রূপান্তরকামীরা
নতুন দিল্লি
সংবাদদাতাঃ খাতায়-কলমে
স্বীকৃতি মিললেও ক্যাম্পাসে এখনও লাঞ্ছনার শিকার হতে হচ্ছে দিল্লি
বিশ্ববিদ্যালয়ের রূপান্তরকামী পড়ুয়াদের৷ স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে
আবেদনপত্রে রূপান্তরকামীদের জন্য পৃথক অপশনের ব্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয়
কর্তৃপক্ষ৷ কিন্তু বিশ্ববিদ্যালয়ের রূপান্তরকামী পড়ুয়াদের অভিজ্ঞতা বলছে অন্য
কথা৷ যেখানে স্নেহার মতো রূপান্তরকামীরা বিশ্ববিদ্যালয়ের নতুন পদক্ষেপে খুশি, সেখানে ইশানা, রেহানার
মতো পড়ুয়াদের অভিজ্ঞতা পুরো আলাদা৷ তৃতীয় বর্ষের এই পড়ুয়াদের দাবি, কলেজের প্রথম দিন থেকেই ক্যাম্পাসে নিয়মিত লাঞ্ছনার শিকার হতে হচ্ছে
তাঁদের৷ কারণ একটাই, তাঁরা রূপান্তরকামী৷ ফলে কলেজে ভর্তির
পর থেকে একদিনও ক্লাস করতে পারেনি ইশানা, রেহানারা৷
গৃহশিক্ষকের কাছে পড়েই তাঁদের পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে৷ তাঁদেরকে কেউ মানুষ
বলেই মনে করে না বলে আক্ষেপ এই পড়ুয়াদের।
প্রথম বর্ষে
ভর্তির আবেদনপত্রে রূপান্তরকামীদের জন্য আলাদা অপশন যথেষ্ট নয় বলে অনেকের মত৷
আবার অনেকেই এটিকে রূপান্তরকামীদের স্বাধীনতা দেওয়ার পক্ষে প্রথম পদক্ষেপ বলে মনে
করছেন৷ ক্যাম্পাসের পরিবেশকে রূপান্তরকামীদের জন্য আরও বন্ধুত্বপূর্ণ করে তোলারও
দাবি তুলেছেন অনেকেই৷
No comments:
Post a Comment