উদয়নের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার সকালে উদয়নের রায়পুরের বাড়ির বাগানে জেসিবি দিয়ে খোঁড়াখুড়ি শুরু করে পুলিশ।
রবিবার সকাল ১১টা নাগাদ রায়পুরের সুন্দরনগরে উদয়নের বাড়িতে পৌঁছয় পুলিশ। এর পরেই উদয়নের বাড়িতেই শুরু হয় খোঁড়াখুড়ি। উদয়ন জানিয়েছিল, ২০১০-এ সে তার বাবা-মাকে খুন করে নিজের বাড়িতেই তাঁদের দেহ পুঁতে রেখেছিল।
উদয়নের দেওয়া তথ্য অনুযায়ী, রবিবার সকালে উদয়নের রায়পুরের বাড়ির বাগানে জেসিবি দিয়ে খোঁড়াখুড়ি শুরু করে পুলিশ। বেশ কিছুটা খোঁড়ার পরেই দুর্গন্ধে ভরে যায় গোটা এলাকা। ইতিমধ্যেই বেশ কিছু হাড়, খুলি এবং ছেঁড়া কাপড়ের টুকরো উদ্ধার হয়েছে।
কিছু দিন আগেই ভোপালে আকাঙ্ক্ষা শর্মা খুনের তদন্তে নেমে উদয়নকে গ্রেফতার করে পুলিশ। এর পরেই জেরা করে পুলিশ জানতে পারে, একের পর এক তথ্য। পুলিশ জানিয়েছে, দেহ উদ্ধার হলে দেহের ডিএনএ টেস্টের জন্য পাঠানো হবে। এর পরেই গোটা ঘটনাটি পরিষ্কার হবে।


No comments:
Post a Comment