কঙ্কাল পিছু ছাড়েনি কলকাতার। আবার পাওয়া গেল কঙ্কাল। রহস্য ঘনিয়ে উঠছে এই কঙ্কাল ঘিরে। এলাকায় চাঞ্চল্য।

রবিনসন স্ট্রিটের স্মৃতি ফিকে হয়েছে অনেকটাই। কিন্তু কঙ্কাল পিছু ছাড়েনি কলকাতার। ৫ ফেব্রুয়ারি ভোরে নেতাজিনগরে আবিষ্কৃত হল জোড়া কঙ্কাল।
এ দিন ভোরে নেতাজিনগরের গাছতলা পুলিশ আবাসনের কাছে করপোরেশনের কয়েক জন সাফাইকর্মী একটি ভ্যাট পরিষ্কার করতে গিয়ে আবিষ্কার করেন দু'টি খুলি এবং কিছু হাড়গোড়। ভ্যাট ও সংলগ্ন নর্দমার ময়লা পরিষ্কার করতে গিয়েই পাওয়া যায় এই কঙ্কাল।
কঙ্কাল আবিষ্কারে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। নেতাজিনগর থানা থেকে পুলিশ এসে পৌঁছয়। এই খুলি ও কঙ্কালের রহস্যভেদে তদন্ত শুরু হয়েছে।
No comments:
Post a Comment