ডিজাইনার লেবেল 'অমহ বাই জেড'এর পোশাকে র্যাম্পে দেখা গেল অভিনেত্রী স্বরা ভাস্করকে। ফ্রি-ফ্লোয়িং কাটের মডার্ন ব্রাইডালওয়্যার ছিল এবারের কালেকশনে।
প্রথমবার ভারতীয় র্যাম্পে হাঁটলেন ইউলিয়া ভানতুর। ডিজাইনার লেবেল স্প্ল্যাশ'এর শো'য়ের আগে জোর গুজব রটেছিল, ডিজাইনারের বিশেষ বন্ধু সলমন খান আসছেন। কিন্তু শো শুরু হতে দেখা গেল, নিজে না এলেও তাঁর প্রিয়জনদের পাঠিয়েছেন শো'এ। প্রায় বিগ বস্'এর মিনি রিইউনিয়ন হয়ে গিয়েছিল! উপস্থিত ছিলেন এলি আব্রাম থেকে ডেজি শাহ, সকলেই। র্যাম্পে হাঁটলেন সুরজ পঞ্চোলি, করিশ্মা তন্না এবং শেষে ভাইজানের প্রিয় ইউলিয়া। শো'য়ের পর তিনি প্রথমেই নিজের নামের সঠিক উচ্চারণটা শিখিয়ে দিলেন মিডিয়াকে।
সলমনের অনুরোধেই কি এতজনকে র্যাম্পে হাঁটানো? প্রশ্নটা এড়িয়ে গেলেন ডিজাইনার। তবে এমন দিনে ইউলিয়ার পাশে কেন নেই সলমন? উত্তরে তিনি বললেন, ''ও যথেষ্ট পেশাদার। আজ কাজ পড়ে গিয়েছিল। তাই আসেনি।''
ডিজাইনার নরেন্দ্র কুমারের পোশাকে র্যাম্পে হাঁটলেন রাহুল খন্না। পৌরুষের তথাকথিত ধারণা ভাঙার একটা প্রয়াস দেখা গেল এই শো'এ। ডিজাইনে ফ্লোরাল প্রিন্ট বা পপ কালার ছাড়াও পুুরুষ মডেলদের লিপস্টিক আর আইশ্যাডো নজর কাড়ল দর্শকের।
বিপাশা বসু কী পরবেন না পরবেন, তা নাকি ঠিক করে দেন তাঁর স্বামী কর্ণ সিংহ গ্রোভার। ফাল্গুনী অ্যান্ড শেন পিককের শো-স্টপার ছিলেন বিপাশা। ডিজাইনাররা শো'য়ের আগে দু'টো গাউন পাঠিয়েছিলেন। ''কর্ণই বলে দেয়, এইটা পরো। আমি তো কনফিউজ্ড ছিলাম!'' বললেন বিপাশা। কবে তাঁকে বড় পরদায় দেখা যাবে? জানালেন, শিগগির কাজে ফিরতে চান। রিয়্যালিটি শো'য়ের জন্য ছোট পরদাতেও দেখা যেতে পারে তাঁকে।

ডিজাইনার পায়েল সিংহলের তিরিশের দশকের ওল্ড হলিউড অনুপ্রাণিত কালেকশন 'লেডি এম'এর শো-স্টপার ছিলেন ডায়ানা পেন্টি। 'লা লা ল্যান্ড'এর মিউজিকের সঙ্গে র্যাম্পে হাঁটলেন মডেলরা। 'লখনউ সেন্ট্রাল' ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ডায়ানা। 'হ্যাপি ভাগ যায়েগি'র সাফল্যের পর ঘন ঘন
কাজ করবেন বলে আশা করছেন তিনি।
ডিজাইনার লেবেল চোলার কালেকশন প্রতিবারের মতোই ডিকনস্ট্রাক্টেড সিল্যুয়েট নিয়ে। অরগ্যানিক ফ্যাব্রিকে তৈরি ঢিলেঢালা পোশাকে ফেমিনিন ছোঁয়াও রয়েছে। শো-স্টপার ছিলেন অনুষ্কা মনচন্দা।
ডিজাইনার লেবেল চোলার কালেকশন প্রতিবারের মতোই ডিকনস্ট্রাক্টেড সিল্যুয়েট নিয়ে। অরগ্যানিক ফ্যাব্রিকে তৈরি ঢিলেঢালা পোশাকে ফেমিনিন ছোঁয়াও রয়েছে। শো-স্টপার ছিলেন অনুষ্কা মনচন্দা।
ডিজাইনার ফারহা সঞ্জনার শো-স্টপার ছিলেন 'এম এস ধোনি' খ্যাত কিয়ারা আডবাণী। প্যাস্টেল কালার প্যালেটের উপর ফ্লোরাল প্যাটার্ন ছিল এই কালেকশনের বিশেষত্ব।
বিপাশা বসু কী পরবেন না পরবেন, তা নাকি ঠিক করে দেন তাঁর স্বামী কর্ণ সিংহ গ্রোভার। ফাল্গুনী অ্যান্ড শেন পিককের শো-স্টপার ছিলেন বিপাশা। ডিজাইনাররা শো'য়ের আগে দু'টো গাউন পাঠিয়েছিলেন। ''কর্ণই বলে দেয়, এইটা পরো। আমি তো কনফিউজ্ড ছিলাম!'' বললেন বিপাশা। কবে তাঁকে বড় পরদায় দেখা যাবে? জানালেন, শিগগির কাজে ফিরতে চান। রিয়্যালিটি শো'য়ের জন্য ছোট পরদাতেও দেখা যেতে পারে তাঁকে।
নায়িকা বাণী কপূর র্যাম্পে হাঁটলেন লেবেল রীতু কুমারে। এতদিন অপেক্ষা করার পর তাঁর দ্বিতীয় ছবি 'বেফিকরে' মুক্তি পেলেও বক্স অফিসে তেমন কামাল করতে পারেনি। এতে কতটা আশাহত তিনি? বললেন, ''গল্পটা হয়তো একটু প্রগতিশীল ছিল। এখনকার দর্শক ঠিক মেনে নিতে পারেননি। তবে অনেকের খুব ভালও লেগেছিল। এমন তো হতেই পারে!'' তবে এর পরের ছবির জন্যে এতটা অপেক্ষা করতে হবে না, আশা করেন বাণী।
অভিবাসীদের উপর ট্রাম্পের নিষেধাজ্ঞা নিয়ে বিচলিত অনেকে তারকাই। প্রিয়ঙ্কা চোপড়া থেকে অ্যাঞ্জেলিনা জোলি, সকলেই এই নিয়ে সরব হয়েছেন। 'ল্যাকমে ফ্যাশন উইক'এ ডিজাইনার সোনম আর পরস মোদীর শো-স্টপার অভিনেত্রী নিমরত কৌরের গলাতেও এক সুর। নিমরত 'হোমল্যান্ড' এবং 'ওয়েওয়ার্ড পাইন্স' টেলি-সিরিজে অভিনয় করেছেন। তবে নিজের আমেরিকান কেরিয়ার নিয়ে ততটা বিচলিত নন নিমরত। ''ভারতীয়রা হলিউডে কাজ করতে পারবে কি না সেটা এখন জরুরি নয়। এর চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভাবতে হবে আমাদের,'' বললেন তিনি।

No comments:
Post a Comment