Saturday, 4 February 2017

মুখ লুকোতে বোরখা পরে ইডি অফিসে রোজভ্যালির নায়িকা, শেষে ধরা পরে গেলেন

রোজ ভ্যালি তদন্ত এ বার নয়া মোড় নিলমুখ লুকোতে বোরখা পরে ইডি অফিসে রোজ ভ্যালির নায়িকা
ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ রোজ ভ্যালি তদন্তে গ্রেফতার হয়েছেনএরই মধ্যে রাজ্য পুলিশে এক ভিডিও ফুটেজ দাবি করছে, রোজ ভ্যালি তদন্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরটের পক্ষে দায়িত্বে থাকা কর্তা মনোজ কুমারের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল রোজ ভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী-তথা একাধিক বাংলা ছবির অভিনেত্রী শুভ্রা কুণ্ডুরতাঁদের দু'জনকে এক সঙ্গে মুম্বইয়ের হোটেলেও দেখা গিয়েছে বলে ওই ভিডিও ফুটেজে দেখা গিয়েছে
এই অভিযোগ ওঠার পরেই ইডি মনোজ কুমরাকে ওই দায়িত্ব থেকে সরিয়ে দেয়একই সঙ্গে রোজ ভ্যালি কেলেঙ্কারিতে মনোজ কুমারের ভূমিকা যাচাই করতে তদন্ত শুরু করে
ইতিমধ্যেই মনোজ কুমার জেরা করেছে ইডিশুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয় শুভ্রা কুণ্ডুকেসকলেই ইডি অফিসে আসার কথা থাকলেও বিকেলে আসেন শুভ্রাতবে প্রকাশ্যে ঢুকতে চাননিনিজের গাড়ি থাকলেও একটি ক্যাব ভাড়া করে বিকেল সোয়া চারটে নাগাদ তিনি ইডি অফিসে আসেনসংবাদমাধ্যমের চোখ ফাঁকি দিতে বোরখা পরে আসেনকিন্তু রাত ন'টা নাগাদ ইডি অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময়ে ধরা পড়ে যান শুভ্রাদ্রুত গাড়িতে উঠে পড়ার আগে ক্যামরেবন্দি হয় তাঁর ছবিতবে ইডি দফতরে জিজ্ঞাসাবাদ নিয়ে মুখ খোলেননি তিনি


No comments:

Post a Comment