Saturday, 4 February 2017

রোজভ্যালি মামলায় শুভ্রাকে জিজ্ঞাসাবাদ ইডি'র, মনোজ গেলেন না লালবাজারে


টাকা পাচার মামলায় তলব করা হলেও শুক্রবার লালবাজারে হাজির হলেন না এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনোজ কুমারতবে সকালে ইডি'র দফতরে হাজিরা দেন তিনিপাশাপাশি, এদিন ইডি'র দফতরে যান রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রাও
টাকা পাচার মামলায় তলব করা হলেও শুক্রবার লালবাজারে হাজির হলেন না এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মনোজ কুমারতবে সকালে ইডি'র দফতরে হাজিরা দেন তিনিপাশাপাশি, এদিন ইডি'র দফতরে যান রোজভ্যালি কর্তা গৌতম কুণ্ডুর স্ত্রী শুভ্রাওএদিন অবশ্য জিজ্ঞাসাবাদের জন্য শুভ্রার বাড়ি গিয়েও তাঁকে পায়নি কলকাতা পুলিশ
তার আগেই সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ইডি'র দফতরের উদ্দেশে রওনা হয়ে যান শুভ্রা

এদিন সকাল ১১টায় মনোজকে হাজিরা দিতে বলেছিল লালবাজারকিন্তু সকালেই মনোজ ইডি'র দফতরে হাজির হনসেখানে জিজ্ঞাসাবাদ চলতে থাকায় দুপুরে তিনি লালবাজারকে জানান, এদিন তিনি যেতে পারছেন নাতাঁকে সময় দেওয়া হোককলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার (৫) বিশাল গর্গ জানান, মনোজের বিরুদ্ধে ইডি একটি তদন্ত করছেসে ব্যাপারে তাঁকে জিজ্ঞাসাবাদ করছে ইডিতাই মনোজ হাজির হতে না পেরে সময় চেয়েছেন
ম্যাঙ্গো লেনের এক সংস্থার মাধ্যমে শুভ্রা টাকা পাচার করেছেন বলে অভিযোগ কলকাতা পুলিশেরসে ব্যাপারে মনোজ প্রত্যক্ষ মদত এবং পরামর্শ দিয়েছেন বলেও অভিযোগওই
বিষয়ে মনোজের বিরুদ্ধে ইডি এবং সিবিআইয়ের কাছে কলকাতা পুলিশের তরফে পাঠানো রিপোর্টের ভিত্তিতেই দিল্লি থেকে আসা ইডি'র কর্তাদের একটি টিম বৃহস্পতিবার থেকে মনোজকে জেরা করছে
মনোজকে এদিন জিজ্ঞাসা করা হয়, রোজভ্যালি তদন্ত শুরু হওয়ার এবং গৌতমের গ্রেফতারির অনেক পরেও সংস্থার স্বর্ণ বিপণির অধিকর্তার পদে ছিলেন শুভ্রাকেন তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া তিনি করেননিমনোজ সদুত্তর দিতে পারেননিপ্রায় সারাদিন জেরার পর মনোজ ছাড়া পান রাত ১০টা নাগাদঘনিষ্ঠমহলে তিনি জানিয়েছেন, সোমবার তিনি কাজে যোগ দিচ্ছেন
শুভ্রাকেও এদিন সকালে হাজিরা দিতে বলেছিল ইডিতবে সকালে না গেলেও বিকেল সওয়া ৫টা নাগাদ বোরখা পরে একটি অ্যাপ-নির্ভর ক্যাবে সিজিও কমপ্লেক্সে যান শুভ্রাতাঁকে স্পেশাল ডিরেক্টরের ঘরে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকেরাসূত্রের খবর, কলকাতা পুলিশের রিপোর্টের ভিত্তিতে মনোজের পরামর্শেই তিনি টাকা পাচার করেছেন কি না সে ব্যাপারে জিজ্ঞাসা করা হয়শুভ্রা বিষয়টি অস্বীকার করেনএরপর মনোজের সঙ্গে দিল্লির এক হোটেলে ঢোকার বিষয়টি নিয়েও ইডি আধিকারিকেরা শুভ্রার কাছে জানতে চানশুভ্রা জানান, ওই ধরনের কোনও প্রশ্নের জবাব তিনি দেবেন নাশুভ্রাকেও এদিন রাত ১০টার কিছু আগে ইডি'র অফিস থেকে বেরোতে দেখা যায়


No comments:

Post a Comment