Saturday, 4 February 2017

‘‘ সানি লিওনকে আদর্শ বানাও, সেক্স টয় ব্যবহার কর...’’ ছাত্রীকে টিপস স্কুলের প্রধান শিক্ষকের !

বেঙ্গালুরু: ছাত্রীকে কুপ্রস্তাব স্কুলের প্রধান শিক্ষকেরই ! পরীক্ষায় ভাল নম্বর পেতে নিজের ঘরে ডেকে ছাত্রীকে ‘টিপস’ দিয়ে হাজতে স্কুলের প্রধান শিক্ষক ৷ পরে অবশ্য জামিনে ছাড়া পেয়ে গেলেও তার এতদিনের কুকীর্তি এখন সবার সামনে ৷
 
ঘটনাটা ঠিক কী হয়েছিল ? বেঙ্গালুরুর একটি ইংরেজী মাধ্যম স্কুলের ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, দ্বাদশ শ্রেণীর এক ছাত্রীকে নিজের ঘরে ডেকে প্রধান শিক্ষক বলেন, ‘‘ বয়ফ্রেন্ড বানাও এবং সানি লিওনকে নিজের আদর্শ বানাও ৷ ব্যবহার কর সেক্স টয় ৷ তাহলেই ভাল নম্বর পাবে পরীক্ষায় ৷ আমি তোমাকে আর্থিক দিক থেকে সবরকমভাবে সাহায্য করব ৷ ’’

স্কুলের প্রধান শিক্ষক কুমার ঠাকুরের মুখে এমন কথা শুনে প্রথমে চমকে গিয়েছিল ওই ছাত্রী ৷ পরে অবশ্য আর অন্য ছাত্রীদের মতো চুপ করে না থেকে সোজা থানায় গিয়ে অভিযোগ দায়ের করে ছাত্রী ও তার পরিবার ৷ সঙ্গে সঙ্গেই ছাত্রীকে কুপ্রস্তাব এবং যৌন হেনস্তার দায়ে স্কুলের প্রিন্সিপালকে গ্রেফতার করে পুলিশ ৷ একদিনের বেশি অবশ্য হাজতবাস করতে হয়নি প্রিন্সিপ্যালকে ৷ গ্রেফতারের পরদিনই জামিনে ছাড়া পেয়ে যান তিনি ৷ তবে এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে ওই স্কুলে ৷ এই প্রথমবার নয়, এর আগেও স্কুলের ছাত্রীদের নানাভাবে নিজের চেম্বারে ডেকে কুপ্রস্তাব দিতেন ওই প্রধান শিক্ষক বলে অভিযোগ ৷ গত বছরও একটি মেয়েকে নিজের ঘরের ডেকে নিয়ে গিয়ে অশ্লীল ছবি দেখানোর পাশাপাশি হোয়াটসঅ্যাপে আপত্তিকর ছবিও পাঠান ৷ স্কুলের ছাত্রীদের পাশাপাশি অল্প বয়সী শিক্ষিকাদেরও রেহাই দেননি তিনি ৷ তাই আপাতত জামিনে রেহাই পেয়ে গেলেও প্রিন্সিপ্যালের বিরুদ্ধে এবার আরও কড়া পদক্ষেপ নিতে চলেছে স্কুল কর্তৃপক্ষ ৷


No comments:

Post a Comment