আকাঙ্ক্ষা শর্মা হত্যাকাণ্ডে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। শুনে হকচকিয়ে গেলেন পুলিশ কর্তারা।
বাঁকুড়ার আকাঙ্ক্ষা শর্মাকে খুন করে নিজের বাড়িতেই কবর দিয়েছিল উদয়ন দাস। ভোপাল থেকে উদয়নকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য। পুলিশকে উদয়ন জানালেন তিনি তাঁর বাবা-মাকেও একই ভাবে খুন করে বাড়িতেই কবর দিয়েছেন।
প্রথমে উদয়ন দাবি করেছিলেন, তাঁরা মা ঝাড়খন্ডের পুলিশ অফিসার। এখন আমেরিকাতে রয়েছেন। পরে জেরা শুরু হতেই বয়ান বদলে দেন। পুলিশকে তিনি বলেন, ২০১০-১১ সাল নাগাদ তিনি মা-কে গলা টিপে খুন করেন। বাড়ির বাগানেই সেই দেহ পোঁতা রয়েছে।
পুলিশ এই দাবির সত্যতা যাচাই করতে উদয়নকে ভোপালে নিয়ে যাচ্ছে।
মনোবিজ্ঞানিদের মতে তিনি হয়ত মানসিক কোনও বিকার থেকেই এই কাণ্ড ঘটিয়েছেন।

No comments:
Post a Comment