Thursday, 2 February 2017

অভিষেকের জন্য অভিনয় ছাড়ছেন ঐশ্বর্য?

অভিষেকের জন্য ফের অভিনয় থেকে সাময়িক অবসর নিতে চলেছেন ঐশ্বর্য রাই বচ্চনমিডিয়া সূত্রের খবর অন্তত তেমনটাই বলছেতবে কি স্ত্রী ঐশ্বর্যর সাফল্যে ঈর্ষাণ্বিত স্বামী অভিষেকআর সেই চাপেই কি অভিনয় থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত ঐশ্বর্যর?
আরে না না, একেবারেই নাবরং এই সিদ্ধান্ত অ্যাশের নিজেরইবিষয়টা অনেকটা এরকম, নিজের সমস্ত পরিচিতি, স্টার পাওয়ার লাগিয়ে স্বামী অভিষেকের জন্য কাজ খুঁজতেই ব্যস্ত থাকবেন অ্যাশকারণ তার ধারণা, বলিউডে যে কদর পেয়েছেন অভিষেক তিনি তার চেয়ে বেশি যোগ্য বলে মনে করেন অ্যাশ
অ্যাশ যদি এটা ভেবে থাকেন তাতে আশ্চর্যের কিছু নেইঅভিষেকের ফিল্মি কেরিয়ারে নজর দিলে দেখা যাবে বা বলা ভাল কিছুই দেখা যাবে না
দীর্ঘদিন কোনও ছবি নেউ, একার দমে হিট ছবি দিয়েছেন সেই সংখ্যাটাও প্রায় নেই বললেই চলেশেষ হিট ছবি বলতে হাউসফুল ৩তাও ছবির সাফল্যের পুরো ক্রেডিটটাই গিয়েছে অক্ষয় কুমারের ঝোলায়

আপাতত প্রভুদেবার লেফ্টি ছবিতে কাজ করছেন অভিষেকএই ছবির আংশিক প্রযোজনাও করেছেন অভিষেকপ্রথমে শোনা গিয়েছিল এই ছবিতে অভিষেকের বিপরীতে দেখা যাবে স্ত্রী ঐশ্বর্যকেই কিন্তু পরে শোনা যায়, ছবির নায়িকার চরিত্রে নতুন মুখ খুঁজছেন অভিষেকতবে এই ছবিটি ঐশ্বর্যর জন্যই অভিষেক পেয়েছেন কি না এবিষয়ে কিন্তু কোনও খবর নেই


No comments:

Post a Comment