ব্যাগে রয়েছে ব্রেস্ট পাম্প। অথচ সঙ্গে কোনও শিশু নেই। এই কারণ দেখিয়ে এক মহিলার সঙ্গে নিরাপত্তারক্ষীরা যা করলেন তা জানলে চমকে উঠবেন আপনি।
ব্যাগে ব্রেস্ট পাম্প রাখার কারণে চরম হেনস্থার শিকার হতে হল এক গায়ত্রী বসু নামে মহিলাকে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে ফ্রাঙ্কফুট বিমানবন্দরে।
গায়ত্রী বসু সিঙ্গাপুরের বাসিন্দা। ওই দিন তিনি জার্মানি থেকে প্যারিস যাচ্ছিলেন। তাঁর সঙ্গে ছিল তিন বছর ও সাত মাসের দুই সন্তান। প্যারিসের বিমানে ওঠার আগে তাঁর ব্যাগ স্ক্যান করার সময়, স্ক্যানারে তাঁর ব্যাগে থাকা ব্রেস্ট পাম্পটি ধরা পড়ে। সেই সময় তিনি একাই ছিলেন।
গায়ত্রীদেবীর অভিযোগ, এরপরেই তাঁকে জোর করে আলাদা ঘরে নিয়ে যাওয়া হয়।
কেড়ে নেওয়া হয় পাসপোর্ট। এমনকী তাকে ব্লাউজ খুলে ওই পাম্পটি কীভাবে কাজ করে সেই পরীক্ষাও দিতে হয় বলে অভিযোগ করেছেন তিনি। প্রায় ৪৫ মিনিট তাঁকে আটকে রেখে নানা আপত্তিকর প্রশ্ন করা হয়।
গায়ত্রীদেবী জানিয়েছেন, নিরাপত্তারক্ষীদের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করেন তিনি। এরপরে ব্রেস্ট পাম্পটি পরীক্ষা করে, সেটি নিরাপদ মনে হওয়ায়, ছেড়ে দেওয়া হয় গায়ত্রীদেবীকে। তাঁর পাসপোর্টটিও ফিরিয়ে দেওয়া হয়।
গায়ত্রীদেবী জানিয়েছেন, ওই মহিলা নিরাপত্তা রক্ষীর নাম জানতে চাইলে, একটি কাগজের টুকরোয় নাম লিখে দেন ওই রক্ষী। ঘটনার পরেই কান্নায় ভেঙে পড়েন গায়ত্রীদেবী। এইভাবে হেনস্থার প্রতিবাদে তিনি আইনি পদক্ষেপ করার কথাও জানিয়েছেন।
No comments:
Post a Comment