ভোডাফোন এমন এক অফার নিয়ে এল যা Jio-কে ধাক্কা দিয়ে পারবে বলে মনে করা হচ্ছে। ২৪৪ টাকায় প্রতিদিন এক জিবি করে একটানা ৭০ দিনের ভ্যালিডিটি-সহ ফোর-জি ডেটা গ্রাহকদের দেবে ভোডাফোন। তবে এই অফার কেবলমাত্র নতুন গ্রাহকদের জন্য। ২৪৪ টাকার ‘ফার্স্ট রিচার্জ কুপন’ বা FRC-কিনলেই মিলবে ৭০ জিবি ডেটা। গ্যাজেট ৩৬০-এই খবর জানিয়ে বলেছে, নির্দিষ্ট কয়েকটি সার্কেলেই এই অফার পাওয়া যাবে। কয়েকটি ক্ষেত্রে ট্যারিফ সামান্য আলাদা হতেও পারে। এই একই অফারে আনলিমিটেড লোকাল ও এসটিডি কলও করা যাবে, তবে শুধুমাত্র ভোডাফোন নেটওয়ার্কে।
মনে রাখতে হবে,ভোডাফোন ফার্স্ট রিচার্জ একটি এককালীন অফার। দ্বিতীয়বার রিচার্জ করলে ভ্যালিডিটি হবে ৩৫ দিন। প্রিপেড ও পোস্টপেড গ্রাহকদের জন্য রিলায়েন্স জিও-র নয়া ‘ধন ধনা ধন’ অফার শুরু হতেই কার্যত বাধ্য হয়েই প্রতিযোগী টেলিকম সংস্থাগুলি আরও সস্তায় গ্রাহকদের ইন্টারনেট পরিষেবা দিতে বাধ্য হচ্ছে। ওই প্ল্যানে ৩৯৯ টাকায় ৮৪ দিন পর্যন্ত প্রতিদিন এক জিবি করে হাই স্পিড ফোর-জি ডেটা পাবেন গ্রাহকরা। ওই প্ল্যানের পালটা সুপার ডে ও সুপার উইক প্ল্যান নিয়ে আসে ভোডাফোন। ১৯ টাকার প্ল্যানে ১০০ এমবি ডেটা পাওয়া যাবে এক দিনের জন্য। সাত দিনের জন্য ২৫০ এমবি ফোর-জি ডেটা পাওয়া যাবে ৪৯ টাকায়।

No comments:
Post a Comment