বর্তমান সমাজ অনেক এগিয়ে। বিয়ের আগে পাত্র-পাত্রীর কয়েকটি ডাক্তারি পরীক্ষা করানো অতি আবশ্যক। বাবা-মায়ের প্রজন্ম এর মাহাত্ম্য না বুঝলেও, আজকালকার আধুনিক ছেলেমেয়েরা কিন্তু এর গুরুত্ব অনেক বেশি বোঝেন। সেই কারণে বিয়ে করে আপশোস করার চেয়ে বিয়ের আগেই পাত্র-পাত্রীর স্বাস্থ্য কেমন, সেটাও খতিয়ে দেখেন। এক্ষেত্রে পাত্র-পাত্রীর বাড়ির লোকেরও তৎপরতা হওয়া দরকার। বিয়ের আগে এই ৫টি মেডিক্যাল টেস্ট করানো একান্ত জরুরী তা হল ———
(১) যৌন সংক্রমণ আছে কি নাঃ
অর্থাৎ সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজি (এসটিডি)। এখনকার ছেলেমেয়েরা সেক্সের ব্যাপারে অনেকটাই এগিয়ে। বিয়ের আগেই অনেক রকম অভিজ্ঞতা হয় তাদের। শুধু তাই নয়। অধিকাংশেরই একাধিক সঙ্গীর সঙ্গে লিপ্ত হওয়ার অভিজ্ঞতা আছে। ফলে কার শরীরে কোনও সংক্রমণ আছে, কেউ তা যাচাই করে দেখে না। এদিকে যথাযথ সময় বিয়েটাও করে নেয়। ফলত পাত্র-পাত্রী এইচআইভি, গনোরিয়া, সিফিলিসের মতো যৌন রোগে আক্রান্ত কী না বলা কঠিন। তাছাড়া, কেউ এই নিয়ে মুখ খোলে না। একমাত্র মেডিক্যাল টেস্ট করালেই গোপণ গোর ধরা পড়তে পারে।


No comments:
Post a Comment