সিমলাঃ সিমলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ এবং খুনের ঘটনার পর এবার চম্বা-তে ঘটনার পুনরাবৃত্তি৷ চম্বার একটি হাইস্কুলের এক ছাত্রীকে এক শিক্ষক ধর্ষণ করার ঘটনা প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়ে সাধারণ মানুষ৷
সূত্রের খবর, ওই শিক্ষক পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার ভয় দেখানোয় চুপ ছিল ওই ছাত্রী৷ কিন্তু পরে পরিবারের কাছে বিষয়টি জানানোর পরে তা প্রকাশ্যে আসে, উত্তপ্ত হয়ে ওঠে এলাকা৷ ওই স্কুলকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে জনসাধারণ, স্কুলের কর্মীদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়ে তারা৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে৷ সমগ্র ঘটনায় বেশ কিছুজন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে৷
সোমবার মুখ্যমন্ত্রী বীরেন্দ্র ভদ্র সিং-এর চম্বাতে আসার কথা ছিল, যা পরে বাতিল হয়ে যায়৷ শিক্ষকদের ওপর হামলা চালানোয় তিনজনকে গ্রেফতার করা হয়েছে৷

No comments:
Post a Comment