দুবাইয়ের বিশ্ববিখ্যাত ৭৯ তলা ভবন, টর্চ টাওয়ারে অগ্নিকাণ্ডের পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। এই আকাশচুম্বী ভবনে যে আগুন লেগেছিল তা আপাতত নিয়য়ন্ত্রণে আনা গিয়েছে। আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি। তবে ফায়ার স্কোয়াডের কর্মীরা ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে ফেলেছে।
স্থানীয় সময় রাত ১টা নাগাদ আগুন লেগেছিল ওই ১১০৫ ফুট উঁচু টাওয়ারের ১০ তলায়। ক্রমশ তা ছড়িয়ে পড়ে। তবে এখনও পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

No comments:
Post a Comment