Saturday, 5 August 2017

নদিয়ায় তৃণমূল নেতার বাড়ি মধুচক্র, গ্রেফতার ১৬ যুবতী

কলকাতাঃ  নদীয়ার গয়েসপুরে এক তৃণমূল নেতার বাড়ি মধুচক্র চলছিল রীতিমতো উত্তেজনার মুহূর্তে পুলিশ ঘটনাস্থল থেকে ১৬ জন সুন্দরী মহিলা-সহ ১৮ জনকে গ্রেপ্তার করেধৃতদের শনিবার কল্যাণী আদালতে তোলা হয়তাদের বিরুদ্ধে অবৈধ যৌন কাজেযুক্ত থাকার অভিযোগে ধরা হয়েছে


স্থানীয় এবং জেলা পুলিশ সুত্রে জানা গিয়েছে, গয়েশপুর পুরসভার অধীন এফ ১২ নম্বর বাড়িটির দখল নিয়ে স্হানীয় এক তৃণমূল নেতা এই মধুচক্র চালাতেন বলে অভিযোগ উঠেছেতবে, ধৃতরা সকলেই বহিরাগতজানা গিয়েছে বেশ কিছুদিন ধরে ওই বাড়িটিতে অসামাজিক কার্যকলাপ চলছিলএটা পুলিশ জানতে পেরেই অভিযান চালায়
শুক্রবার রাতে বিশাল পুলিশ বাহিনী ওই বাড়িতে হানা দেয়সূত্রের খবর, সুুপ্রকাশ বিশ্বাস নামে জনৈক ব্যক্তি ওই বাড়ির মালিককিন্তু, গয়েশপুর শহর তৃণমৃল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌমেন সিংহ রায় বাড়িটি দখল করে থাকেনতিনি থাকেন দোতলায়একতলায় চালানো হয় মধুচক্রপুলিশ সেখান থেকে যেসব মহিলাকে গ্রেপ্তার করেছে তাদের অধিকাংশই বিভিন্ন ড্যান্স বারে কাজ করে
এদিকে মধুচক্রের সঙ্গে দলের এক নেতার নাম জড়িয়ে পড়ায় চরম অস্বস্তিতে পড়েছে শাসক দলের অন্য নেতারাগয়েশপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পুরসভার চেয়ারম্যান মরণকুমার দে জানান, সৌমেনকে ফাঁসানো হয়েছেও তো ওই বাড়ির একজন ভাড়াটেতবে, দলের কেউ জড়িত থাকার প্রমান পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে


No comments:

Post a Comment