মুক্তির অপেক্ষায় স্বচ্ছ ভারত অভিযানের প্রেক্ষাপটে তৈরি অক্ষয় কুমারের ছবি ‘টয়লেট এক প্রেম কথা’। আপাতত এই ছবির প্রচারে ব্যস্ত অভিনেতা। সামাজিক ইস্যু নিয়ে তৈরি এই ছবির অন্যতম উদ্দেশ্য জনসচেতনতা বাড়ানো। তবে এখানে শেষ নয়, 'টয়লেট এক প্রেম কথা '-র পর আবারও এক সামাজিক ইস্যু নিয়ে বড় পর্দায় আসছেন অক্ষয়।
টুইঙ্কল খান্নার সাম্প্রতিক গল্পের বই ‘ The Legend Of Lakshmi Prasad'- এর ছোট গল্প ‘ The Sanitary Man of Sacred Land ’ অবলম্বনে তৈরি হয়েছে তাঁর নতুন ছবির চিত্রনাট্য। ছবির নাম ‘প্যাড ম্যান’। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ছবির ফার্স্ট লুক প্রকাশ করলেন ছবির প্রযোজক অক্ষয় পত্নী এবং বলিউড ডিভা টুইঙ্কল খান্না। প্রযোজক হিসাবে এটাই তাঁর প্রথম ছবি। অক্ষয়ের পাশাপাশি এই ছবিতে অভিনয় করেছেন সোনম কাপুর ও রাধিকা আপটে।
অনেকদিন ধরেই অক্ষয় কুমারের নতুন ছবি প্যাডম্যান নিয়ে আলোচনা চলছে। ছবিতে খিলাড়ি অক্ষয় কুমার অরুনাচলম মুরুগানন্থমের চরিত্রে অভিনয় করবেন। ছবিটি প্রযোজনা করছেন প্যাডম্যান ছবিতে অক্ষয় কুমার ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সোনম কাপুর এবং রাধিকা আপ্তেকে। প্যাডম্যান ছবির ফার্স্ট লুক এবং কবে মুক্তি পাবে, তা প্রকাশ পেল। টুইটারে টুইঙ্কল খান্না তা প্রকাশ করলেন। ১৩ এপ্রিল ২০১৮ তারিখে মুক্তি পাবে ছবিটি। দেখে নিন প্যাডম্যান ছবির ফার্স্ট লুক।

No comments:
Post a Comment