Saturday, 5 August 2017

বৃষ্টির জন্য এক পুরুষ বিয়ে করল অন্য পুরুষকে

মধ্যপ্রদেশঃ দেশের কিছু অংশে যখন ভারী বৃষ্টির জেরে বন্যার সৃষ্টি হয়েছে, মধ্যপ্রদেশ তখন বৃষ্টির জন্য আকুল প্রার্থনা করছেতাই বৃষ্টি যাতে হয় ‌বৃষ্টির দেব–দেবীকে তুষ্ট করতে দু’‌জন কৃষক একে অপরের সঙ্গে বিয়ে করলেনঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরেমধ্যপ্রদেশে বৃষ্টিপাত কম হওয়ার জন্য এই রীতিটি পালন করা হয়কিন্তু বৃষ্টি আনার জন্য এ ধরনের নিয়ম পালন একটু হলেও সন্দেহজনকতবে বিয়ে চলাকালীনই বৃষ্টি হয় বলে জানা গিয়েছে



স্থানীয় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গিয়েছে, ওই দুই কৃষক বিয়ের পোশাক পড়েই মণ্ডপে আসেনএকে অপরের সঙ্গে গাঁটছড়া বেধে আগুনের চারপাশে সাত পাক ঘোরেনওবিয়ের সব নিয়ম–রীতি মেনেই এই বিয়ে হয়বিয়েতে চলে বলিউডের চটুলদার হিন্দি গানের ওপর নাচ–গানওকিন্তু বিয়েতে কোনও কনে নেই, আছে দু’‌জন বর সখারাম ও রাকেশএই বিয়ের আয়োজক রমেশ সিং তোমার বলেন, ‘‌ইন্দ্র দেবতাকে সন্তুষ্ট করতেই দুই পুরুষের মধ্যে বিয়ে করানো হচ্ছে।’‌ রমেশ সিং তোমার জানান, ভারতে যখন সমলিঙ্গ বিবাহ ও বিয়ের আগে একসঙ্গে থাকাকে মেনে নিয়েছে তবে এই বিয়েতো ভগবানকে তুষ্ট করার জন্য করা হয়েছেবিয়ের পর আবার দুই বর নিজের স্ত্রী–বাচ্চাদের নিয়ে যে যার ঘরে ফিরে যায়
তবে কৃষকদের ধারণা এবার হয়তো ভগবানের কৃপা বৃষ্টি হয়ে ঝরবে মধ্যপ্রদেশেসম্প্রতি কৃষকদের আত্মহত্যার ঘটনায় শিরোনামে এসেছে মধ্যপ্রদেশ


No comments:

Post a Comment