দিল্লিঃ নিজে গঠন করা তৃণমূল দলের মধ্যে নিজের দীর্ঘদিন ব্রাত্য। সম্মান পাচ্ছেন না। তাই প্রকাশ্য মুখ না খুললেও মুকুল রায় বিজেপিতে যাওয়ার প্রচ্ছন্ন বাসনা প্রকাশ করেছেন। শনিবার তিনি সময় অরুণ জেটলির বাড়িতে গিয়ে মুকুলের প্রাতঃরাশ নতুন রাজনৈতিক সমীকরণের জল্পনা উঁসকে দিচ্ছে৷ শুক্রবার সকালে দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর বাড়ি গিয়েছিলেন তৃণমূলের সহ সভাপতি মুকুল রায়৷ সেইখানেই প্রাতঃভোজ সেরেছেন৷
এমনিতেই বলা হয়ে থাকে ভিন্ন মেরুর রাজনৈতির নেতাদের একসঙ্গে চা চক্র থেকে নৈশভোজের একটা অন্যমাত্রা থাকে৷ নিছক চা পান বা খাবার খাওয়ার আড়ালে বড়সব সিদ্ধান্ত হয়ে যায় সেখানে৷ সেই মর্মেই প্রশ্ন উঠছে এই প্রাতঃরাশ কি নিছক সৌজন্যমূলক নাকি অন্য আলোচনা সেরে এলেন মুকুল৷
রাজনৈতিক দল হিসেবে বিজেপি এবং তৃণমূলের মধ্যে এখন চরম তিক্ত সম্পর্ক৷ এদিকে আবার অভিষেকের উত্থানের মাধ্যমে ক্রমশ সাইড হয়েছেন মুকুল৷ ২১ জুলাইয়ের মঞ্চে উপস্থিত থেকেও কার্যত অনুপস্থিত তিনি৷ সেদিন দলের সেকেন্ড ইন কমান্ডকে বলার সুযোগ দেননি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ফলে মুকুল শিবিরে ক্ষোভ পুঞ্জিভূত হওয়ার খবর ছড়িয়েছে ৷ পাশাপাশি নানা মহলে গুঞ্জন উঠেছে তিনি দল ভাঙছেন বলে৷ তাকে ঘিরে এখন নানা রটনা – নতুন দল গড়ছেন অথবা বিজেপিতে যোগ দিচ্ছেন৷ সেই প্রেক্ষিতে বিজেপি-র অন্যতম গুরুত্বপূর্ণ নেতার বাড়ি প্রাতঃরাশ সেই সব রটনাকেই অন্যমাত্রা দিল৷

No comments:
Post a Comment